বরখাস্তের পর ক্ষমা চাইলেন রূপা হক

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩১

যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে ‘বর্ণবাদী’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। নিজ দল লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়ার পর ওই মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি।

গত ২৬ সেপ্টেম্বর লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। এ নিয়ে সমালোচনার মুখে মঙ্গলবার লেবার পার্টির সংসদীয় দল থেকে তাকে বরখাস্তের খবর আসে।

কিংস্টন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করা রূপা হক একজন ক্যামব্রিজ গ্রাজুয়েট। বাংলাদেশ থেকে আসা মোহাম্মদ হক এবং রওশন আরা হক দম্প‌তির তিন কন্যার মধ্যে তিনি সবার বড়। তার মা বাবা ১৯৭০ সালে যুক্তরাজ্যে আসেন। বাবার বাড়ি পাবনা শহরের কুঠিপাড়ায়।

রূপা হকের ছোট বোন কোনি হক (কনক আশা হক) যুক্তরাজ্যের খ্যা‌তিমান টে‌লি‌ভিশন উপস্থা‌পিকা ও লেখক।

সাধাসিধে চলাফেরা ও বিনয়ী আচরণের জন্য নিজ নির্বাচনি এলাকার ভেতরে ও বাইরে রূপা হক বেশ জনপ্রিয়। জাতীয় ইস্যু ও লেবার পা‌র্টির অভ্যন্তরীণ রাজনীতিতে তাকে বরাবরই সোচ্চার দেখা গেছে। নানা ইস্যুতে পার্লামেন্টে ঝড় তুলে আলোচনার কেন্দ্রে উঠে আসেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম