ব্যারিস্টার হলেন ব্রিটিশ-বাংলাদেশি ফারহানা আহমদ

লন্ডন প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ২৩:২৮আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২৩:২৮

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা আহমদ ব্রিটেনে মাত্র ২২ বছর বয়সে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হয়েছেন। বৃহস্পতিবার এই ফল প্রকাশ হয়েছে। বার-এট-ল করার পাশাপাশি মাস্টার অব লজ (এলএলএম) অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন তিনি।

ফারহানা আহমদ গত বছর লন্ডন ইউনিভার্সিটির দ্য সিটি ল স্কুল থেকে এলএলবি (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। কিছু বিষয়ে তিনি তার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন।

লন্ডনে জন্ম নেওয়া ব্যারিস্টার ফারহানা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বিলেতের নিউহ্যাম কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ ও কবি সালমা আহমদের দ্বিতীয় সন্তান। পাঁচ ভাই-বোনের মধ্যে ব্যারিস্টার ফারহানা আহমদ দ্বিতীয়।

এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারহানা আহমদ বলেন, এ পর্যন্ত আসতে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।  

ফারহানা জানান, তার স্বপ্ন ভবিষ্যতে ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি হওয়া।

/এএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম