লাস ভেগাস হামলায় আহতদের রক্ত দিতে দীর্ঘ লাইন

বিদেশ ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ২২:৪৪আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ২২:৪৭

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুক ভয়াবহ হামলায় আহতদের জন্য রক্ত দিতে আগ্রহী মানুষেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। রবিবার রাতের ওই হামলায় অন্তত ৫৮ জন নিহত ও চার শতাধিক আহত হয়েছেন।

লাস ভেগাস হামলায় আহতদের রক্ত দিতে দীর্ঘ লাইন

কাথলিন সুইনি নামের এক নারী ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, রক্ত দিতে আগ্রহী মানুষের দীর্ঘ সারি দেখে আমার কান্না চলে আসে। রক্ত কেন্দ্রের ভবন পার হয়ে লাইন অনেক দূর চলে গেছে। লাস ভেগাসের মানুষের এমন ইতিবাচক সাড়া অভিভুত হওয়ার মতো।

রক্তদাতাদের দীর্ঘ সারির একটি ছবি শেয়ার করে এই নারী আরও বলেন, আমি রক্তকেন্দ্রটির পাশে থাকি। সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ছবিটি তুলি আমি। বিকালে আমি রক্ত দেব।

জর্ডান লাসকো নামের এক রক্তদাতা জানান, রক্ত দেওয়ার জন্য তাকে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। বিবিসিকে তিনি বলেন, সকালে সাড়ে ছয়টায় ২০-৩০ জন মানুষের লাইন শুরু হয়। এখন তা ২০০ জন ছাড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি মনে এই সাড়া অনেক ভালো। অনেক স্থানীয় মানুষ বেদনাময় পরিস্থিতিতে মানুষকে সহযোগিতায় দিনটি ব্যয় করছেন। অনেক মানুষ খাবার ও পানি নিয়ে আসছেন।

এ সম্পর্কিত আরও খবর-

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম