চীনা হুমকি মোকাবিলায় দ. এশিয়ায় মার্কিন সেনা মোতায়েন বিবেচনাধীন

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২০, ১৫:০০আপডেট : ২৬ জুন ২০২০, ২১:২১

ভারতসহ এশিয়ার কয়েকটি দেশে চীনের আগ্রাসী মনোভাব যথেষ্ট উদ্বেগের উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন, চীনের এই আগ্রাসন মোকাবিলা করতেই ইউরোপ থেকে মার্কিন সেনাদের সংখ্যা কমানো হচ্ছে।  চীনের পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ)-কে কার্যকরভাবে মোকাবিলা করার জন্যই বিশ্বজুড়ে মার্কিন সেনাদের অবস্থান পর্যালোচনা চলছে। যেখানে বেশি প্রয়োজন সেখানেই সেনা মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার এক ভার্চুয়াল সম্মেলনে একথা জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

চীনা হুমকি মোকাবিলায় দ. এশিয়ায় মার্কিন সেনা মোতায়েন বিবেচনাধীন

জার্মান মার্শাল ফান্ডের ব্রাসেলস ফোরাম ২০২০- এ এক প্রশ্নের জবাবে মাইক পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির পদক্ষেপ শুধু ভারতের জন্য হুমকি নয়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনও চীনের হুমকির মুখে রয়েছে।

পম্পেও বলেছেন, ‘বর্তমান সময়ের এই চ্যালেঞ্জ’ মোকাবিলা করতেই মার্কিন সেনাদের জার্মানি থেকে সরিয়ে আনা হচ্ছে। আমরা পিএলএ-কে মোকাবিলা করার জন্যে যথাযথভাবে মার্কিন সেনা মোতায়েন করব। আমরা মনে করি, এটিই আমাদের জন্য এই সময়ের চ্যালেঞ্জ। তা করার জন্য প্রয়োজনীয় স্থানে সেনা মোতায়েন নিশ্চিত করা হবে।

তিনি জানান, কোথায় সেনা মোতায়েন করা হবে নির্ধারিত হবে বাস্তবতার ভিত্তিতে।

এর আগে লাদাখে চীনা ও ভারতীয় সেনাদের সংঘর্ষে ভারতের ২০ সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় এর আগেও চীনা সেনাবাহিনীর সমালোচনা করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।  

/এএ/
সম্পর্কিত
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
চীনে নীরবে ঘটছে যে বিপ্লব
সর্বশেষ খবর
সম্পদের বিবরণী না দেওয়ায় শামসুল হক টুকুর ছেলের বিরুদ্ধে মামলার অনুমোদন
সম্পদের বিবরণী না দেওয়ায় শামসুল হক টুকুর ছেলের বিরুদ্ধে মামলার অনুমোদন
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
চীন সফরে গেলেন শিক্ষামন্ত্রী 
৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল
৯৯৯ সেবায় বিলম্ব, হাইকোর্টের রুল
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ