যুক্তরাষ্ট্রে বোমা হামলার চেষ্টার দায়ে বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ১০:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৬:৪৯
image

নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি  সন্ত্রাসী হামলার চেষ্টার দায়ে আকায়েদ উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার তার দণ্ড ঘোষণা করা হয়েছে। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত আরও ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৭ সালের ১১ ডিসেম্বর সাবওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টা চালায় আকায়েদ। এতে কেউ নিহত না হলেও চার ব্যক্তি আহত হয়। বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার দাবি করে এই যুবক। তবে তার জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশ কর্তৃপক্ষ তাকে একজন হতাশ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সার্কিট জাজা রিচার্ড সুলিভান আকায়েদ উল্লাহ’র দণ্ড ঘোষণা করে বলেন, ওই ব্যক্তি সত্যিকারভাবে বর্বরোচিত এবং ঘৃণ্য অপরাধ করেছে। হামলায় আক্রান্তদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা শুধু কাজে বা স্কুলে যাচ্ছিলো।

তিন বছরের এক পুত্র সন্তানের বাবা আকায়েদ উল্লাহকে ন্যুনতম ৩৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। নিজের কর্মকাণ্ডের জন্য বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন আকায়েদ। বিচারককে এই যুবক বলেন, ‘১১ ডিসেম্বর আমি যা করেছিলাম, তা ভুল ছিলো। আমার হৃদয়ের গভীর থেকে বলতে পারি আমি খুবই দুঃখিত।‘

প্রসিকিউটররা জানিয়েছেন, আকায়েদ উল্লাহ ওই সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে হতাশ ছিলো। আইএস’র প্রচারণা তাকে যত বেশি সম্ভব মানুষকে হত্যা কিংবা আহত করতে উৎসাহ যোগায়। হামলার সময়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারী ছিলো আকায়েদ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের