শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২২, ০৭:৪০আপডেট : ২৫ মে ২০২২, ১২:১০

যুক্তরাষ্ট্রের টেক্সাসের প্রাইমারি স্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে দেশজুড়ে। আগামী (২৮ মে) শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ।

হামলার পরপরই বিবৃতিতে হোয়াইট হাউজ, যুক্তরাষ্ট্রের সব সরকারি ভবন, মাঠ, সামরিক স্থাপনা, নৌ ঘাঁটি এবং নৌ যানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে ওড়ানোর নির্দেশ দিয়েছে।

এদিকে টেক্সাস অঙ্গরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ত্র আইন কঠোর করার আভাস দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইউভালদে শহরের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী নিহত হন। নিহতদের মধ্যে আরও দুই শিক্ষক রয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় কয়েক শিক্ষার্থীকে ভর্তি করায় এই সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮ বছর। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে শিক্ষকসহ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে।

ঘটনাটি সে একাই ঘটিয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সন্দেহভাজন হামলাকারী ইউভালদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। 

সূত্র: বিবিসি, এবিসি নিউজ, আল জাজিরা।

আরও পড়তে পারেন: 

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/এলকে/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
রিজার্ভ চুরি: ৯৮ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন জমার তারিখ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার