বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২২, ১০:৪৭আপডেট : ২৫ মে ২০২২, ১২:০৮

টেক্সাসের উভালদে শহরের প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো বন্দুকধারী ছিল বর্ম পরিহিত। মঙ্গলবার সে স্কুলে হামলার আগে আরও দুইটি ঘটনা ঘটে। প্রথমে নিজের দাদিকে গুলি করে। দ্বিতীয় ঘটনায় হামলার উদ্দেশে স্কুলে প্রবেশের আগে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি সার্জেন্টের এরিক এস্ট্রাডা সংবাদমাধ্যম সিএনএনকে এসব তথ্য জানিয়েছেন।

এরিক এস্ট্রাডা বলেন, সন্দেহভাজন ব্যক্তি স্কুলের কাছাকাছি একটি খাদের কাছে ধাক্কা খেয়েছিল। সেখানেই সে তার গাড়ি থেকে বেরিয়েছিল। একটি রাইফেল নিয়ে সে স্কুলে প্রবেশের চেষ্টা করে। দুর্ভাগ্যবশত সে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশে সমর্থ হয়। পরে সেখান থেকে বেশ কয়েকটি শ্রেণীকক্ষে ঢুকে তার আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ শুরু করে।

এস্ট্রাদা বলেন, বন্দুকধারীর কাছে একটি ‘লম্বা রাইফেল ও ব্যাকপ্যাক’ দেখা গেছে। তার শরীরে বর্মও ছিল।

খুনির কাছে কী ধরনের রাইফেল ছিল সেটি  তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক ব্যুরো বিষয়টির তদন্ত করছে।

আরও পড়তে পারেন: 

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/এমপি/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার