বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২২, ০৮:৫৩আপডেট : ২৫ মে ২০২২, ১২:১০

টেক্সাস অঙ্গরাজ্যের এক প্রাইমারি স্কুলে বন্দুকধারীর গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ ২১ জন নিহতের ঘটনায় শোকে স্তব্ধ যুক্তরাষ্ট্র। এই হত্যাকাণ্ড নিয়ে আবেগঘন ভাষণে গভীর শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বন্দুক হামলার প্রসঙ্গে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বাইডেন বলেন, অনেক কিছু আছে যা আমরা এখনও জানি না। আমরা জানি, অনেক বাবা-মা তাদের সন্তানকে আর কখনও দেখতে পাবে না। তারা কখনই সন্তানকে আর বিছানায় লাফিয়ে জড়িয়ে ধরতে পারবেন না। সন্তান হারানো আত্মার একটি টুকরো ছিঁড়ে ফেলার মতো। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নিজের পারিবারিক ট্র্যাজেডির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বন্দুক ব্যবহারে নিয়ন্ত্রণে আইন প্রসঙ্গে কথা বলেন জো বাইডেন। এই বেদনাকে মার্কিন আইনপ্রণেতাদের অ্যাকশনে রূপ দেওয়ার অনুরোধ করেন। তিনি আরও বলেন, 'আমি অসুস্থ এবং এমন ঘটনায় ক্লান্ত। আমাদের কাজ করতে হবে। আমাকে বলবেন না, এমন হত্যাকাণ্ডের ওপর প্রভাব ফেলতে পারি না আমরা'।

তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমরা এমনটি কেন ঘটতে দিচ্ছি?

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষকসহ ১৯ শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) ইউভালদে শহরের স্কুলে হামলা চালায় এক তরুণ। টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকার বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে শিক্ষকসহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে।

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে 'এআর-১৫' ধরনের রাইফেল ও একাধিক ম্যাগজিন উদ্ধার হয়েছে।

এর আগে ২০১২ সালে কানেকটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলা ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। ওই ঘ্টনার পর যুক্তরাষ্ট্রে এটিকে সবচেয়ে বড় বন্দুক হামলা বলা হচ্ছে। এদিকে গত ১৪ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিকালে বাফেলো শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে গুলি চালায় ১৮ বছর বয়সী এক তরুণ। এতে ১০ জন নিহত হন। সম্প্রতি এমন ঘটনা বেড়ে যাওয়া আতঙ্ক বিরাজ করছে দেশটির মানুষের মধ্যে।

সূত্র: সিএনএন।

আরও পড়তে পারেন: 

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/এলকে/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার