যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২২, ০৩:২৬আপডেট : ২৫ মে ২০২২, ১৪:৩৮

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) ইউভালদে শহরের স্কুলে হামলা চালায় এক তরুণ। সংবাদমাধ্যম বিবিসি, আল জাজিরা ও এবিসি নিউজের  প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

টেক্সাস গভর্নর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো সন্দেহভাজন অস্ত্রধারীর বয়স ১৮ বছর। তার নাম সালভাদ রামোস। সে ওই এলাকারই বাসিন্দা। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। সে ভয়ঙ্করভাবে শিক্ষকসহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২ শিক্ষক রয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর একাধিক সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে এআর-১৫ ধরনের রাইফেল ও একাধিক ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। 

গভর্নর গ্রেগ অ্যাবট আরও জানান, ‘হামলার সময় সম্ভবত হ্যান্ডগান ব্যবহার করেছিল সে। যদিও এটি এখনও নিশ্চিত নয়। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়’।

স্থানীয় পুলিশ প্রধান পিট অ্যারেডোন্ডো সংবাদ সম্মেলনে বলেন, রব এলিমেন্টারি স্কুলে দ্বিতীয়, তৃতীয়  চতুর্থ শ্রেণীর শিশুরা পড়ে। ধারণা করা হচ্ছে, নিহত শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছরের মধ্যে। 

হত্যাকাণ্ড  সে একাই ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সন্দেহভাজন হামলাকারী ইউভালদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলা জানা গেছে। 

ঘটনার খবর পেয়েই এলাকাটি ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অন্যান্য শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দুক হামলায় অনেকে আহত হয়েছেন। তবে কত জন তা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

আরও পড়তে পারেন: 

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/এলকে/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার