যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২২, ১০:১০আপডেট : ২৫ মে ২০২২, ১৫:৫৭

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ২১ জনকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ভয় নয় বরং একটি বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দলের দ্বারা যুক্তরাষ্ট্র প্যারালাইজড হয়ে গেছে।

বারাক ওবামা বলেন, ‘দেশজুড়ে বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বিছানায় শুইয়ে দিচ্ছেন, গল্প শোনাচ্ছেন, গান গাইছেন। তবে তারা চিন্তিত যে, আগামীকাল তারা তাদের বাচ্চাদের স্কুলে নামিয়ে দেওয়ার পর কিংবা তাদের নিয়ে মুদি দোকান বা অন্য কোনও পাবলিক স্পেসে যাওয়ার পর কী ঘটতে পারে!’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘উভালদের পরিবারগুলোর সঙ্গে মিশেল এবং আমিও শোকাহত। তারা এমন যন্ত্রণা অনুভব করছে যেমনটি কারও অনুভব করা উচিত নয়।’

তিনি বলেন, ‘স্যান্ডি হুকের (স্কুলে হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করা) প্রায় ১০ বছর পর এবং বাফেলোর ১০ দিন পর আমাদের দেশ পঙ্গু হয়ে গেছে। এটা ভয়ে নয় বরং এটি ঘটেছে একটি বন্দুক লবি এবং একটি রাজনৈতিক দলের দ্বারা যারা এসব ট্র্যাজেডি প্রতিরোধে সহায়ক হতে পারে এমন কোনও কাজ করতে ইচ্ছুক নয়।’

এক আবেগঘন ভাষণে মঙ্গলবারের বর্বরোচিত এই হত্যাকাণ্ডে নিয়ে গভীর শোক জানিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, অনেক কিছু আছে যা আমরা এখনও জানি না। আমরা জানি, অনেক বাবা-মা তাদের সন্তানকে আর কখনও দেখতে পাবে না। তারা কখনও সন্তানকে আর বিছানায় লাফিয়ে জড়িয়ে ধরতে পারবেন না। সন্তান হারানো আত্মার একটি টুকরো ছিঁড়ে ফেলার মতো বিষয়।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট নিজের পারিবারিক ট্র্যাজেডির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। এদিন বন্দুক ব্যবহারে নিয়ন্ত্রণে আইন প্রসঙ্গেও কথা বলেন জো বাইডেন। টেক্সাসের এই বেদনাকে অ্যাকশনে রূপ দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমরা এমনটি কেন ঘটতে দিচ্ছি? সূত্র: সিএনএন।

আরও পড়তে পারেন: 

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/এমপি/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
শিল্প-কারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার