স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২২, ০৯:২১আপডেট : ২৫ মে ২০২২, ১২:১০

টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলি চালিয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যার ঘটনায় শোকে মুহ্যমান যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এদিন স্কুলটিতে ঢোকার আগে নিজের দাদিকেও গুলি করে সন্দেহভাজন খুনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) ইউভালদে শহরের স্কুলে হামলা চালায় এক তরুণ। আইন প্রয়োগকারী সংস্থার তিনটি সূত্র সিএনএনকে জানিয়েছে, সন্দেহভাজন খুনির গুলিবিদ্ধ দাদিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির সার্জেন্ট এরিক এস্ট্রাডা সিএনএন-কে জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে থাকা খুনির দাদির অবস্থা সংকটাপন্ন।

নিহত সন্দেহভাজন হামলাকারী ইউভালদে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলা জানা গেছে। পুরো ঘটনাটি সে একাই ঘটিয়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্কুলে হামলার পর তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, স্কুলে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারী স্থানীয় বাসিন্দা সালভাদর রামোসের বয়স ১৮ বছর। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে।

তিনি বলেন, ‘হামলার সময় সম্ভবত হ্যান্ডগান ব্যবহার করেছিল সে। যদিও এটি এখনও নিশ্চিত নয়। সে পুলিশের গুলিতে নিহত হয়েছে। গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়’।

এদিকে মঙ্গলবারের এই ঘটনায় এরইমধ্যে আগামী ২৮ মে পর্যন্ত পাঁচ দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ।

আরও পড়তে পারেন: 

বন্দুকধারী ছিল বর্ম পরিহিত

যুক্তরাষ্ট্রকে কেন প্যারালাইজড বললেন ওবামা?

স্কুলে ঢোকার আগে নিজের দাদিকে গুলি করে খুনি

বেদনাটাকে অ্যাকশনে রূপ দিন: বাইডেন

শনিবার পর্যন্ত যু্ক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে: হোয়াইট হাউজ

যুক্তরাষ্ট্রে স্কুলে হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

/এমপি/
সম্পর্কিত
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
সর্বশেষ খবর
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
ঢাকা দক্ষিণের ২৭ ওয়ার্ড ডেঙ্গুর ‘চরম ঝুঁকিতে’, মাঠে ২৫ হাজার কর্মী
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনিতে ‘প্রবেশের চেষ্টা’ : সেই যুবকের জামিন নামঞ্জুর 
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
কাবিননামায় আগের বিয়ে, সন্তান ও পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্তির বিষয়ে হাইকোর্টের রুল
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
ডাকসুতে রাখা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন সাবেক শিক্ষার্থী 
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার