আমেরিকায় ৪ মুসলিম হত্যা: তীব্র নিন্দা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২২, ০৯:২৬আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৯:৩০

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ৪ মুসলিম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকায় এমন ঘটনার কোনও স্থান নেই। গত ৯ মাসে চারজন মুসলিম ব্যক্তি হত্যার ঘটনায় স্থানীয় ও ফেডারেল পুলিশ ইতোমধ্যে বিস্তর তদন্তে নেমেছে। সমলোচনার ঝড় বইছে নানা মহলে।

এ নিয়ে রবিবার টুইটবার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আলবুকার্কের চারজন মুসলিম পুরুষ ভয়াবহ হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং দুঃখিত। এ ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবার এবং মুসলিম সম্প্রদায়ের পাশে আছি আমরা। এমন ঘৃণ্য হামলা আমেরিকায় কোনও স্থান নেই’।

প্রাথমিক তদন্তে এটিকে বিদ্বেষমূলক হামলা মনে করছে মার্কিন পুলিশ। নিউ মেক্সিকো গভর্নর মিশেল লুজান গ্রিশাম শনিবার রাতে টুইটারে লিখেন, মুসলিম বাসিন্দাদের টার্গেট কিলিং গভীর উদ্বেগের এবং একেবারে মেনে নেওয়া যায় না।

আলবুকার্কের পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা সাংবাদিকদের বলেছেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক যুবককে হত্যা করা হয়েছে। আগের তিনটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ বলেছিল, নিহতদের ফাঁদে ফেলে কোনও সতর্কতা ছাড়াই গুলি করে হত্যা করা হয়। মেডিনা আরও বলেন, আগের তিনটি ঘটনার সঙ্গে সর্বশেষ হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।

ধর্ম ও বর্ণের কারণে টার্গেট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী