পুতিন ও হামাসে পার্থক্য নেই, জাতির উদ্দেশে ভাষণে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ০৮:০২আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৮:১২

জাতির উদ্দেশে পূর্ব নির্ধারিত ভাষণে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি জোরালো সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস একই সুতোয় গাঁথা বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার ওয়াশিংটনের ওভাল অফিস থেকে ভাষণে বাইডেন বলেন, ‘হামাস গোষ্ঠী ও পুতিন আলাদা হামলার প্রতিনিধিত্ব করে। কিন্তু তাদের নৈতিকতা একই। উভয়ই প্রতিবেশীর গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করতে চায়।’

তিনি দাবি করেছেন, প্রকৃত অর্থে বিশ্ব মানচিত্রে একটি রাষ্ট্র হিসেবে ইউক্রেনের অবস্থান মেনে নিতে চান না পুতিন। তাকে থামানো না গেলে শুধু ইউক্রেনেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন না।

ইসরায়েল ও ইউক্রেনের সফলতা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। 

মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বাইডেন বলেন, ‘চলমান সংঘাত গাজা-ইসরায়েল ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে। ফলে যুক্তরাষ্ট্র ও মিত্ররা মধ্যপ্রাচ্যের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।’

গত ৭ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে তেল আবিব সফর শেষে বুধবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী