প্যারাগুয়েতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আইনপ্রণেতাসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে উড়োজাহাজ দুর্ঘটনায় দেশটির একজন আইনপ্রণেতাসহ চারজন নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

পুলিশ বলছে, উড়োজাহাজটি আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বিমানটিতে  কলোরাডার আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস এবং তার দলের তিন সদস্য ছিলেন যারা সবাই মারা গেছেন।

পুলিশ আরও জানিয়েছে, বিমানটি উড্ডয়নের সময় একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এরপর মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

প্যারাগুয়ের ভাইস-প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ওয়াল্টার হার্মস এবং আরও তিনজনের মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি।

এদিকে বিমানটি বিধ্বস্তের পর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেসব ছবিতে একটি মাঠে ওই বিমানটির জ্বলন্ত ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।

/এসএসএস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি