প্রথম দিন চীনা টিকায় কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২১, ২০:২৮ আপডেট : ২৫ মে ২০২১, ২০:২৮

দেশে চীনের উপহার দেওয়া  সিনোফার্মের তৈরি  করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে আজ  (মঙ্গলবার, ২৫ মে)। ঢাকার চারটি সরকারি মেডিক্যাল কলেজের ৫০১ জন শিক্ষার্থীকে প্রয়োগ করা হয়েছে এই টিকা। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এই ৫০১ জনের কারও কোনও ধরনের  পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি।

টিকা দেওয়া চারটি সরকারি মেডিক্যাল কলেজ হচ্ছে—  ঢাকা মেডিক্যাল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, মুগদা মেডিক্যাল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যানুযায়ী,  সিনোফার্মের এই টিকার প্রথম ডোজ গ্রহণকারী ৫০১ জনের মধ্যে পুরুষ ২৪৬ জন এবং নারী ২৫৫ জন। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজে ১৭১ জন,  শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে ১৩০ জন,  মুগদা মেডিক্যাল কলেজে ৪৩ জন এবং  স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ১৫৭ জন এই টিকা নিয়েছেন।

মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী অন্যন্যা সালাম সমতা প্রথম এই টিকা নেন। টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই টিকা প্রয়োগের মাধ্যমে চীন সরকারের উপহার হিসেবে আসা সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হলো। মেডিক্যাল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিক্যাল টেকনোলজিস্ট শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হচ্ছে। টিকা গ্রহীতা শিক্ষার্থীদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

/এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক