দুই ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৮২ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ২০:৪৪ আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২১:২৪

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে এক কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৩৫১ ডোজ টিকা। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৬৯ লাখ ১৯ হাজার ৩৪৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ৭২২ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ৬০৮ ডোজ টিকা। 

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ২৯০ জনকে এবং দ্বিতীয় ডোজ ১ হাজার ৯৯২ জনকে।

এর পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৭০১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৭ জনকে।

এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৮১ হাজার ৪৮৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫৬ জন।

মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৭২৮ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৯০৬ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ৫৭ জন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
মেনোপজ নিয়ে এই ভুল ধারণাগুলো জানেন তো?
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
কিশোর গ্যাং দমনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিদ্ধান্ত হয়েছে, ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি: আইজিপি
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক