মাংকিপক্স নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে বিএসএমএমইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ২০:৫৫আপডেট : ২৪ মে ২০২২, ০০:০৪

বিশ্বের ১৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া রোগ মাংকিপক্স নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। সোমবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৪ মে) সকালে সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ।

এদিকে সোমবার বিকালে বিএসএমএমইউতে একজন মাংকিপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। একজন চিকিৎসকের বরাত দিয়ে ফেসবুকে এই বার্তা ভাইরাল হয়ে যায়। তবে সন্ধ্যায় বিএসএমএমইউ উপাচার্য জানান, বিষয়টি গুজব।

সেই চিকিৎসক পুনরায় ফেসবুক পোস্টে জানান, আমার নামে মাংকিপক্স নিয়ে যে পোস্ট ফেসবুকে লেখা হচ্ছে তা আমার আইডি থেকে দেওয়া না। এই ঘটনার সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই।

তবে বিএসএমএমইউ সূত্রে জানা যায়, একজন রোগীকে মাংকিপক্সে আক্রান্ত হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ নিয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানাবেন বিএসএমএমইউ উপাচার্য।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে চীনের তৈরি মাংকিপক্স ভ্যাকসিন
কঙ্গোতে পৌঁছালো মাংকিপক্স ভ্যাকসিনের প্রথম ব্যাচ
দ্রুত বিবর্তিত হচ্ছে মাংকিপক্স, বিজ্ঞানীরা দিশেহারা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী