দেশে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৬ কোটি ডোজের বেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৩, ১৮:০১আপডেট : ১৩ জুন ২০২৩, ১৮:২৪

বাংলাদেশে এখন পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে ৩৬ কোটি ২১ লাখ ডোজ। করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১৫ কোটি সাত লাখ, দ্বিতীয়  ডোজ ১৪ কোটি, প্রথম বুস্টার ডোজ ছয় কোটি ৭৫ লাখ ও দ্বিতীয় বুস্টার ডোজ নিয়েছে ৩২ লাখ মানুষ।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।

মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকে দ্রুত সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, পাইকারি মার্কেট হিসেবে নির্মাণকাজ শেষ হওয়ার পর করোনা প্রাদুর্ভাবের সময় বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হয় মহাখালী ডিএনসিসি মার্কেটকে। ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় শুধু করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সাময়িকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে মার্কেটটি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। শুরুর দিকে রোগীর চাপ থাকলেও করোনা প্রাদুর্ভাব কমলে রোগীর সংখ্যাও কমে যায়। পরবর্তীতে এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এটিকে জেনারেল হাসপাতাল করা হবে। ডিএনসিসি বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আটকে আছে জেনারেল হাসপাতালের পরিকল্পনা।

আরও পড়ুন- 

অনুমতির অপেক্ষায় ডিএনসিসির জেনারেল হাসপাতাল

/এসআই/এফএস/
সম্পর্কিত
দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু এ মাসেই: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
সর্বশেষ খবর
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
কোথাও অচল, কোথাও দখলে: কাজে আসছে না ওভারব্রিজ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
নেট নেই, তবু পথ হারাবেন না! ভ্রমণে ফোনে রাখুন ৫ অ্যাপ
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
কিয়েভে তিনদিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক