ডা. সংযুক্তার ফেসবুক লাইভকে ‘অনৈতিক’ বললো বিএমডিসি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ জুন ২০২৩, ১৫:৪৮আপডেট : ২৩ জুন ২০২৩, ১৫:৫৫

ফেসবুক লাইভে এসে রোগীদের নিয়ে ডা. সংযুক্তা সাহার বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা প্রসঙ্গে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) শৃঙ্খলা কমিটি জানিয়েছে, অপারেশন থিয়েটার থেকে লাইভে এসে প্রচারণা সম্পূর্ণ অনৈতিক। ডা. সংযুক্তা সম্পূর্ণ অনৈতিক কাজ করেছেন। তিনি সেখান থেকে ফেসবুক লাইভে আসতে পারেন না।

শুক্রবার (২৩ জুন) দুপুরে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কার্যালয়ে বিএমডিসির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী এসব কথা বলেন। সেন্ট্রাল হাসপাতাল ইস্যুতে তারা বৈঠক করেন। তিনি বলেন, কোনও চিকিৎসকই রোগীর কনসার্ন ছাড়া তার ভিডিও প্রকাশ করতে পারেন না। এক্ষেত্রে সংযুক্তা সাহা যা করেছে তা সম্পূর্ণ অনৈতিক।

ডা. সংযুক্তা সাহার নিবন্ধন নবায়নের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহতেশামুল হক বলেন, ডা. সংযুক্তা সাহা নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেছেন। তবে আবেদনের বিষয়ে এখনই সিদ্ধান্ত নয়। তার নিবন্ধন নবায়নের বিষয়টি ‘আপ হেল্ড’ করে রাখা হয়েছে। যদিও বিএমডিসি ওয়েবসাইটে ডা. সংযুক্ত সাহার নিবন্ধন আপডেট দেখাচ্ছে।

তিনি বলেন, ডাক্তার সংযুক্ত সাহার নিবন্ধন নেই বিষয়টি এমন নয়। তিনি বিএমডিসির নিবন্ধন করেছিলেন। কিন্তু ২০১০ সালের পর নবায়ন করেননি। তিনি নবায়নের জন্য অতি সম্প্রতি দুই একদিনের মধ্যে আবেদন করেছেন। আমরা তার আবেদন বর্তমানে স্থগিত করে রেখেছি। আমরা দেখবো এই বিষয়ে আমাদের আইনে কী রয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। 

সভার সিদ্ধান্ত প্রসঙ্গে বিএমএ মহাসচিব বলেন, গত ১৮ জুন সেন্ট্রাল হাসপাতালে যে দুর্ঘটনাটি ঘটেছে এবং সেই বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য উঠে এসেছে, সেগুলো আমরা বিএমডিসির নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করতে চাই। নির্বাহী কমিটি যদি সেই বিষয়ে কোনও করণীয় প্রয়োজন মনে করেন, তাহলে তারা সেটা করবেন।

তিনি বলেন, আমাদের কাছে যে অভিযোগগুলো আসে আমরা একটি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো সমাধান করে থাকি। সেখানে যদি কোনও আইনের ব্যত্যয় পাই, তাহলে সে আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইহতেশামুল হক বলেন, রোগী কার অধীনে অপারেশন করবেন এটা একান্তই তার সিদ্ধান্ত। তিনি যে চিকিৎসকের অধীনে ভর্তি হয়েছেন সেই চিকিৎসককেই অপারেশন করতে হবে। ওই হাসপাতাল বা ক্লিনিকে যদি ওই চিকিৎসক অনুপস্থিত থাকেন সেক্ষেত্রেও রোগী সিদ্ধান্ত নেবেন অন্য কোনও চিকিৎসকের অধীনে অপারেশন করবেন কিনা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শেখ মোহাম্মাদ মোরশেদ, ডা. রোকেয়া সুলতানা, অধ্যাপক মো. মনিরুজ্জামান, অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া।

আরও পড়ুন:

ফেসবুক লাইভে ডা. সংযুক্তা সাহার ‘অনৈতিক’ অবস্থান

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের জামিন নামঞ্জুর

আঁখির হাসপাতালে ভর্তির ‘তথ্য জানতেন’ ডা. সংযুক্তা সাহা

সরেজমিন সেন্ট্রাল হাসপাতাল: সেবার নামে অরাজকতা চলে যেখানে

কী ঘটেছিল অপারেশন থিয়েটারে, যেসব প্রশ্নের জবাব মিলছে না

সেন্ট্রাল হাসপাতালকে দুষছেন ডা. সংযুক্তা

আঁখির মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধের নির্দেশ 

সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক কারাগারে

নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসকের দায় স্বীকার

ডা. সংযুক্তা সাহার কারণেই আজ এই অবস্থা: সেন্ট্রাল হাসপাতাল

সেবার নামে অরাজকতা চলে যেখানে

ফেসবুক ব্যবহার করে ‘রোগী ডাকতে’ না করলো সেন্ট্রাল হাসপাতাল

ল্যাবএইডের বিল দিতে হবে সেন্ট্রাল হাসপাতালকে

 

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
গাজীপুরে সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, হাসপাতাল সিলগালা
সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ
খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল, সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা অব্যাহত: মেডিক্যাল বোর্ড
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম