বিএসএমএমইউর সহকারী হল প্রভোস্ট হলেন ফাতিমা জোহরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৯

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী হল প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন প্রক্টরিয়াল বডির প্রথম নারী সদস্য মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরা। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার হাতে এ নিয়োগপত্র তুলে দেন।

এর আগে, চলতি বছরের ১১ এপ্রিল মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরাকে বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রক্টরিয়াল বডিতে যুক্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তার নিয়োগ প্রসঙ্গে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন মেধাবীদের মূল্যায়ন করছে। বিশেষ করে মেধাবী নারী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাদের সামনের তুলে আনার লক্ষ্যে কাজ করছে। তারই অংশ হিসেবে সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহরাকে সহকারী হল প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হল।’

ডা. ফাতিমা জোহরা ২০১০ সালে এমবিবিএস পাস করেন। ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মানোরোগবিদ্যা বিভাগ থেকে এমডি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০২১ সালে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পান। তিনি দীর্ঘ ১০ বছর ধরে মানসিক রোগ নিয়ে কাজ করছেন।

ডা. ফাতিমা জোহরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রাইট্রির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও অ্যাসোসিয়েশন ফর থিরাপিউটিক কাউন্সিলিং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

ডা. ফাতিমা জোহরার বাবা অধ্যাপক ডা. আহসান উল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি শাখাওয়াত হোসেন মুন তার স্বামী।

/এসও/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের