সোমবার বুস্টার ডোজ নিয়েছেন ৫৫ হাজার জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ০১:৫৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০১:৫৮

দেশে গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে করোনা টিকার বুস্টার ডোজের কার্যক্রম। এখন পর্যন্ত ৭ লাখ ৪১ হাজার ২৬৫ জন বুস্টার ডোজ নিয়েছেন। রাজধানীসহ সারাদেশে সোমবার দেওয়া হয়েছে ৫৫ হাজার ৩৭৮ জনকে বুস্টার ডোজ।

সোমবার ( ১৭ জানুয়ারি ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো তথ্য থেকে এসব জানা যায়।

গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলক বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। স্বাস্থ্য অধিদফতর বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা বেছে নিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য বলছে, ঢাকা মহানগরীতে ১২ হাজার ১৬ জনসহ ঢাকা বিভাগে ২০ হাজার ৮৮২ জন, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৪১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৩৬৩ জন, রাজশাহী বিভাগে ৫ হাজার ৩৬ জন, রংপুর বিভাগে ৬ হাজার ৬৩৭ জন, খুলনা বিভাগে ৭ হাজার ৬৩৪ জন, বরিশাল বিভাগে ২ হাজার ৩২৩  জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৯৮৫ জন বুস্টার ডোজ নিয়েছেন।

/এসও/এমএস/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন