ঢামেকে প্রতিদিন দেওয়া হচ্ছে ৫ হাজার করোনা টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রতিদিন গড়ে পাঁচ হাজার মানুষকে করোনা প্রতিরোধক টিকা দেওয়া হচ্ছে। গত একবছরে এখানে আগ্রহীরা ৫ লাখ করোনা টিকা নিয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।

ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হকের দাবি, ‘দেশের আপামর জনসাধারণের কাছে সুচিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তাদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেজন্য ঢামেক হাসপাতাল বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বছরে ৩৬৫ দিন ২৪ ঘণ্টা জরুরি বিভাগ থেকে সেবা দেওয়া হচ্ছে।’

ঢামেক হাসপাতালের পরিচালক আরও উল্লেখ করেন, ‘ঢামেক হাসপাতাল দক্ষতার সঙ্গে করোনা আক্রান্তদের মহামারির শুরু থেকে চিকিৎসা সেবা দিয়ে এসেছে এবং দিয়ে যাচ্ছে। কোভিড-১৯ প্রতিরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী টিকাদান থেকে শুরু করে করোনা চিকিৎসার সবকিছুই অত্যন্ত দক্ষতার সঙ্গে চালিয়ে যাওয়া হচ্ছে।’

মতবিনিময় সভায় গত একবছরে ঢামেক হাসপাতালের চিকিৎসা কার্যক্রম তুলে ধরা হয়।

/এআইবি/আরটি/জেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি