রাজধানী থেকে শুরু হবে শিশুদের টিকা কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২২, ১৫:৩১ আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৬:০৮

করোনা প্রতিরোধে ৫-১২ বছর বয়সী শিশুদের টিকাদান কার্যক্রম প্রাথমিকভাবে ঢাকা থেকে শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম।

সোমবার (১ আগস্ট) শোকের মাস উপলক্ষে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পক্ষকালব্যাপী সেবাপক্ষ পালন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খুরশিদ আলম বলেন, ‘শিশুদের টিকাদান বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত জানাবেন। তিনি দেশে ফিরলেই তার সঙ্গে আলাপ করে দিন ঠিক করা হবে। আমি এটুকু বলতে পারি, আমাদের কাছে এ মুহূর্তে যে পরিমাণ শিশুদের টিকা রয়েছে, তাতে দেশের সব শিশুকে টিকা দেওয়া সম্ভব নয়। কাজেই আমরা ঢাকা শহরের একটি কেন্দ্রে প্রাথমিকভাবে টিকা দেওয়া শুরু করবো।’

তিনি বলেন, ‘কিছু দিন পর্যবেক্ষণ করবো, তারপর আমাদের হাতে টিকা এলে শিশুদের টিকা কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো।’

মহাপরিচালক বলেন, ‘ঢাকার যেসব এলাকায় কোভিডে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে, সে এলাকায় আগে টিকা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘টিকার জন্য আমরা রেজিস্ট্রেশন করতে বলেছি। স্কুলগুলো  রেজিস্ট্রেশন করে আমাদের টিকার পরিমাণ জানালে আমরা স্কুলে গিয়ে টিকা দিয়ে আসবো। এটা একটা বিশেষ টিকা, এটা চাইলেই সবসময় পাওয়া যায় না। এ টিকা দেওয়া, সংরক্ষণ এবং সিরিঞ্জ সবকিছুই আলাদা। তাই আমরা একটি টিকাও নষ্ট হতে দিতে পারি না। আমাদের চেষ্টা থাকবে এ টিকার সর্বোচ্চ ব্যবহার।’

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সেবাপক্ষ হিসেবে ১ থেকে ১৫ আগস্ট বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড সুগার পরিমাপ, ব্লাড প্রেসার পরিমাপ, স্বেচ্ছায় রক্তদান, বিভিন্ন সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধক সচেতনতা কর্মসূচি, হৃদরোগ, লিভার রোগ, স্ট্রোক, জরায়ু ক্যানসার ইত্যাদি রোগ স্ক্রিনিং কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন বিভাগ ও ইউনিটে বিভাগভিত্তিক স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য বিষয়ক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল কবিরসহ কর্মকর্তা, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি