শেরপুরে চলছে গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্যবর্ধন

শেরপুর প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১২:০০আপডেট : ১০ মার্চ ২০১৯, ১২:০০

শেরপুরে চলছে গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শেরপুর জেলার পর্যটন স্পট গজনী অবকাশ কেন্দ্রের সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে। জেলা প্রশাসনের পরিকল্পনায় ২ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।

শনিবার (৯ মার্চ) দুপুরে এই অবকাশ কেন্দ্রে ১ নং লেক পুনঃখননের কাজ উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ। পর্যটকদের সুবিধার্থে সেখানে কয়েকটি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

নৌ-পরিবহন সচিব বলেছেন, ‘গজনী অবকাশ কেন্দ্র দিয়েই শেরপুর জেলা সমধিক পরিচিত। এখানকার পাহাড় ও শালবন আর বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের বসবাসের সুবাদে এই অঞ্চল পর্যটন স্পট হিসেবে পরিচিতি পেয়েছে।’

লেক পুনঃখননের কাজ উদ্বোধনের সময় আরও ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আনারকলি মাহবুব, স্থানীয় সরকারের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল হক মামুন, এনডিসি মেজবাউল আলম ভূঁইয়া, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী