বাংলাদেশে অনলাইন পেমেন্ট চালু করলো এমিরেটস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১২:৪৬ আপডেট : ১৫ মে ২০২৩, ১৩:০৩

বাংলাদেশে অনলাইন পেমেন্ট চালু করলো এমিরেটস। ফলে গ্রাহকরা যে কোনও সময়, যে কোনও স্থান থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট বুকিং ও ক্রয় করতে পারবেন। বাংলাদেশের যে কোনও ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে বুকিং ও পেমেন্ট করা যাবে। সোমবার (১৫ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

বাংলাদেশে এমিরেটসের কান্ট্রি ম্যানেজার মোহামেদ আল হাম্মাদী বলেন, ‘গ্রাহকদের ভ্যালু-অ্যাডেড অফার প্রদানে এবং বুকিং এর সময় থেকে তাদের ভ্রমণের পুরো সময় জুড়ে মানসম্মত সেবা প্রদানে এমিরেটস অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত একটি পেমেন্ট সমাধান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। নতুন এই অফারে গ্রাহকরা তাদের টিকিট এবং সেবার মূল্য নির্বিঘ্নে অনলাইনে পরিশোধ করতে পারবেন। দিনরাত ২৪ ঘণ্টা এই সুবিধা পাওয়া যাবে এবং গ্রাহকদের মূল্যবান সময় সাশ্রয় হবে। আমাদের এই উদ্যোগ বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকল সেক্টরের ডিজিটালাইজেশন প্রোগ্রামের সঙ্গে সংহতিপূর্ণ।’

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ঢাকার যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১৩০টির অধিক গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। এমিরেটসই শুধু এয়ারলাইন যারা ঢাকা থেকে ‘প্রথম শ্রেণি’ সেবা অফার করে।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
দুবাইয়ের ট্রানজিট ভিসা পাচ্ছেন এমিরেটসের বাংলাদেশি যাত্রীরা
১৫টি এয়ারবাস কিনছে এমিরেটস
বছরের প্রথমার্ধে রেকর্ড  মুনাফা এমিরেটসের
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা