গ্রেফতার দেখানো হলো রুম্পার বন্ধু সৈকতকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:০০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৯

আব্দুর রহমান সৈকত স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যা মামলায় আব্দুর রহমান সৈকত নামে তার এক বন্ধুকে গ্রেফতার দেখিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। সাত দিনের রিমান্ডের আবেদনের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শনিবার সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি দক্ষিণ বিভাগের রমনা জোনাল টিম।

ডিবি সূত্রে জানা গেছে, সৈকতের সঙ্গে রুম্পার বন্ধুত্ব ছিল। মার্চে সম্পর্ক ভেঙে যায়। এরপর রুম্পা বহুবার সৈকতের সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনার দিনও সৈকতের সঙ্গে রুম্পার দেখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকতের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর বিকাল ৫টার দিকে রুম্পা রাজধানীর শান্তিবাগের বাসা থেকে বের হন। আর রাত পৌনে ১১টার দিকে বাসা থেকে আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছাকাছি তিনটি ভবনের যেকোনও একটি থেকে পড়ে তার মৃত্যুর হয়েছে বলে জানায় পুলিশ। তবে তাকে কেউ নিচে ফেলে হত্যা করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, এখনও তা জানা যায়নি। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

আরও পড়ুন:

রুম্পা হত্যা মামলা: আটক ১

তিন দিনেও রুম্পার মৃত্যু-রহস্যের কিনারা হয়নি

/আরজে/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম