ধর্ষণ-নির্যাতনের ঘটনায় মহিলা আইনজীবী সমিতির ৫ সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ০০:০৬আপডেট : ১০ মে ২০২১, ০০:০৬

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের ঘটনায় গভীর নিন্দা জানিয়ে পাঁচ দফা সুপারিশ উপস্থাপন করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। 

রবিবার (৯ মে) ‘সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের প্রেক্ষাপট ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক অনলাইন সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে এসব সুপারিশ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে বলা হয়, ‘অতি সম্প্রতি বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের মাত্রা ভয়ানকভাবে বেড়েই চলেছে। এতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি খুবই উদ্বিগ্ন।  এর মধ্যে ফেনী মডেল থানার কালিদহ ইউনিয়নে ঘটে যাওয়া শিশুর নৃশংস হত্যাকাণ্ড প্রত্যেক মানুষের বিবেককে নাড়া  দিয়েছে। এছাড়াও কিছুদিন আগে ঢাকার গুলশান এলাকায় ঘটে যাওয়া তরুণীর রহস্যজনক মৃত্যু সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই ঘটনায় গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে মামলা করা হলেও আসামিরা এখনও ধরা ছোঁয়ার বাইরে।’

সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী বলেন, ‘দ্রুত ও সুষ্ঠু বিচারহীনতার সংস্কৃতির কারণে দুষ্কৃতিকারীরা নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ করেও বিচারের আওতায় আসছে না। এক্ষেত্রে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা গেলে এই ধরনের অপরাধ হ্রাস পেতে পারে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুক্তোভোগীরা এই ধরনের অভিযোগ নিয়ে আসছেন। আজকেও ধর্ষণের সম্মুখীন একজন নারী নিরাপদ হেফাজতের জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কাছে আবেদন করেছেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তার নিরাপদ হেফাজতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’

তিনি জানান, এসব কারণে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে  কয়েক দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। সুপারিশ হলো-

১. স্থানীয় প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী সবাই মিলে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এই করোনা পরিস্থিতিতে একযোগে কাজ করতে হবে। 

২. স্থানীয় গণমাধ্যকর্মীদেরকে যেকোনও ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃত তথ্য প্রচারের ব্যবস্থা করতে হবে এবং নিয়মিত ফলোআপ করতে হবে।

৩. স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণে শিশু বিবাহ, পারিবারিক নির্যাতনসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য সরকারি, বেসরকারি ও উন্নয়ন  সহযোগী সংস্থাগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।  

৪. দ্রুত ট্রায়ালের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে হবে। 

৫. শিশু-কিশোরদের মানসিক বিকাশের ক্ষেত্রে পরিবার ও সমাজের দায়বদ্ধতার জায়গাটি সুনিশ্চিত করতে হবে। 

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের