আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই আসামির জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৯:৩৩আপডেট : ১২ মে ২০২১, ১৯:৩৩

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনায় বংশাল থানায় করা মামলায় কেমিক্যালের দোকানের মালিক মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফার জামিন মঞ্জুর করেছেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত আসামি মোস্তাফিজুর রহমানের জামিনের আদেশ দেন। এর আগে গত ৪ মে অপর আসামি মোহাম্মদ মোস্তফার জামিনের আদেশ দেন।

গত ১ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তাদের তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ এপ্রিল তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ২৩ এপ্রিল রাতে অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার দায়ে ভবন মালিক ও গোডাউন মালিকসহ ৮ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। এছাড়াও মামলায় আরও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।

গত ২২ এপ্রিল দিনগত রাত ৩টা ১৮ মিনিটে আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানশনে আগুনের সূত্রপাত ঘটে। ১৯টি ইউনিটের চেষ্টায় শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী