পিপলস লিজিং পুনর্গঠনের বিষয়ে আদেশ ২৮ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২১, ১৯:৩৬আপডেট : ২১ জুন ২০২১, ১৯:৩৬

আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করা হবে কিনা, সে বিষয়ে আগামী ২৮ জুন আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। একইদিন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শুনবেন বলেও আদালত নির্দেশ দিয়েছেন।

প্রতিষ্ঠানটির ২০১ জন আমানতকারীর বক্তব্যের ওপর শুনানি শেষে সোমবার (২১ জুন) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আদালতে আমানতকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম। অপরদিকে অবসায়কের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মেজবাহুর রহমান।

এর আগে ১৯৯৭ সালের ২৪ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিংকে অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। আর ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশ ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে পিপলস লিজিংকে অবসায়নের পক্ষে সম্মতি দেয় সরকার।

এরপর আদালতের নির্দেশে বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামানকে অবসায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অবসায়ক নিয়োগের পর এ পর্যন্ত মাত্র ৪০ কোটি টাকা আদায় হয়েছে। তবে এখনই আমানতকারীরা কোনও টাকা ফেরত পাচ্ছেন না।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
পিপলস লিজিংয়ের বোর্ড পুনর্গঠন করলেন হাইকোর্ট
টাকা ফেরতের দাবি পিপলস লিজিংয়ের আমানতকারীদের
পুনর্গঠিত পিপলস লিজিংয়ের নতুন চেয়ারম্যান কামাল উল আলম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী