চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার ১০ দিনের রিমান্ড চায় ডিবি পুলিশ। শনিবার (৭ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুস সোবাহান আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুদ-উর-রহমানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) রাতে গুলশানের একটি বাসা থেকে জিমিকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর রাজধানীর বনানী থানায় শনিবার (৭ আগস্ট) গুলশান জোনের জোনাল টিমের ডিবির উপ-পরিদর্শক উদয় কুমার মণ্ডল তার বিরুদ্ধে মামলা করেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত পরীমণি-রাজসহ চার জনের প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন...









