নাসির ও অমির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পরীমণি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ১৩:০৪ আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৩:১৯

চিত্রনায়িকা পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার (২৯ নভেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। পরীমণির সাক্ষ্যগ্রহণ শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেন।

আজ পরীমণি তার স্বামী চিত্রনায়ক রাজকে নিয়ে আদালতে হাজির হন। এদিন আসামি অমি ও মামলার আরেক আসামি শহীদুলও আদালতে হাজিরা দেন। তবে অসুস্থ থাকায় ব্যবসায়ী নাসির উদ্দিনের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়।

এর আগে গত ১৮ মে তিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

/টিএইচ/ইউএস/
টাইমলাইন: পরীমণি
২৯ নভেম্বর ২০২২, ১৩:০৪
নাসির ও অমির বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সর্বশেষ খবর
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক