পরীমণিসহ তিনজনের অভিযোগ গঠন শুনানি ২ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ ডিসেম্বর ২০২১, ১২:৫৪ আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২:৫৪

চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছালো। পরীমণির অসুস্থতার কারণে তারিখ পিছিয়ে আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ- ১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পরীমণি ‘অসুস্থ রয়েছেন’ জানিয়ে সময়ের আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জানা রিফাত সুরভী। পরে আদালত তার আবেদন মঞ্জুর করে ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বাংলা ট্রিবিউনকে জানান, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন আদালতে হাজির ছিলেন।

গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।

/টিএইচ/ইউএস/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
১৪ ডিসেম্বর ২০২১, ১২:৫৪
পরীমণিসহ তিনজনের অভিযোগ গঠন শুনানি ২ জানুয়ারি
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
আদালতে আসেননি পরীমনি, জামিন বাতিল চাইলো রাষ্ট্রপক্ষ
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
সর্বশেষ খবর
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক