নাসির-অমিসহ তিন জনের বিরুদ্ধে করা মামলাটিতে নারাজি দিলেন পরীমণি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২১, ১২:৪০ আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২:৪০

মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নারাজি (অভিযোগপত্র মানি না) দাখিল করেছেন চিত্রনায়িকা পরীমণি। বুধবার (১ ডিসেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ আবেদন করেন তিনি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে আদেশ পরে দেবেন বলে জানান। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শহীদ হোসেন ঢালী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী, সিসি ফুটেজের কয়েকজন সাক্ষীর বক্তব্য তদন্তে উঠে আসেনি। তাই বাদী অভিযোগপত্রে ক্ষুব্দ হয়ে নারাজির আবেদন করেছেন।’

এ দিন সকাল ১০টায় আদালতে হাজির হন পরীমণি।

আজ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আদালতে বাদী নারাজি দিয়েছেন। এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে আদালত জানিয়েছেন।

গত ৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন...

মামলার এজাহারে যা বললেন পরীমণি

/টিএইচ/আইএ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১২:৪০
নাসির-অমিসহ তিন জনের বিরুদ্ধে করা মামলাটিতে নারাজি দিলেন পরীমণি
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:২৫
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক