পরীমণি সবকিছু মানুষকে দান করে দিয়েছেন, দাবি নানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১৩:১৬আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৭:১৫

চিত্রনায়িকা পরীমণি পরিস্থিতির শিকার দাবি করে তার নানা শামসুল হক গাজী বলেছেন, ‘নিজের জন্য জীবনে সে (পরীমণি) কিছু করেনি। সারাজীবন মানুষকে দান করেছে। আর এখন পরিস্থিতির শিকার হয়ে আছে। নিজের একটা ফ্ল্যাট করে নাই, কিছু করে নাই। এফডিসিতে প্রত্যেক বছর ঈদে গরু কোরবানি করে গরীব-দুঃখীদের জন্য। নিজের জন্য সে নিজে কিছুই করে নাই সব মানুষের মধ্যে বিলিয়ে দেয়।’

আজ মঙ্গলবার ১২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে রিমান্ডে থাকা নাতনি চিত্রনায়িকা পরীমণিকে আজ আদালতে হাজির হবে জেনে তাকে দেখতে আদালত প্রাঙ্গণে আসেন শামসুল গাজী। প্রথমে তার সঙ্গে থাকা লোকজন সাংবাদিকদের জানান তিনি কোনও কথা বলবেন না। তাদের একজন দাবি করেন, শামসুল হকের বয়স ১১০ বছর। এই প্রথম তার পরিবারের কোনও সদস্য আদালত প্রাঙ্গণে আসলেন। 

পরে অবশ্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পরীমণির যে বাসা থেকে অভিযান চালিয়ে মাদক উদ্ধারের কথা বলা হয়েছে সেই বাসাতেই থাকেন শামসুল গাজীও। উদ্ধারকৃত মাদকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খালি বোতল তো ছিল। কিন্তু সেটা কি মাদকের মতন নাকি বিষের বোতল সেটা তো আমি জানি না।

সাংবাদিকদের সঙ্গে কথা বলছে শামসুল হক গাজী

তিনি পরীমণির মুক্তি দাবি করেন কি না- এমন এক প্রশ্নে তিনি বলেন, আল্লাহ যদি মুক্তি দেয়।

এদিক শুনানি শেষে পরীমণি ও তার সহযোগী দীপুর আরও দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

/এমএইচজে/ইউএস/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক