আসামি পরীমণির বাসা থেকে যেহেতু সাড়ে ১৮ লিটার মদ, এলএসডির মতো মারাত্মক মাদক পাওয়া গেছে, লাইসেন্স ছিল না এবং মামলাটি তদন্তনাধীন থাকায় আমরা আদালতে তার জামিনের বিরোধিতা করেছি।
আজ শুক্রবার (১৩ আগস্ট) পরীমণির মামলার শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, আসামি পরীমণিকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে তথ্য পেয়েছেন। এখন সেসব তথ্য যাচাই-বাছাই করছেন। এ পর্যায়ে জামিনের কোনও সুযোগ নেই। আদালত সন্তুষ্ট হয়ে জামিন নামঞ্জুর করেছেন। তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। কে অভিনেতা‑ সেটা বড় কথা না। অন্য মামলায় যাদের কাছে এসব ভয়াবহ মাদক পাওয়া যাচ্ছে তাদের জামিন হচ্ছে না। তাহলে এক্ষেত্রে কেন হবে। আসামি পুরুষ বা নারী সেটা বিবেচনার কিছু নেই।









