স্বীকারোক্তি আদায় করতেই বার বার রিমান্ড: পরীমণির আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১২:৩৫আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:৫৭

‘এ মামলায় তাকে (পরীমণি) বার বার রিমান্ডে নেওয়ার গ্রাউন্ড নেই। তার বিরুদ্ধে যা অভিযোগ সেটার শাস্তি সর্বোচ্চ ৫ বছর। যে যে কারণে রিমান্ডে নেওয়া হয় তার কোনোটিই এ মামলায় নেই। ফলে স্বীকারোক্তি আদায় করতেই তাকে বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে। আপনি (বিচারক) সেই সুযোগ দেবেন না।’ 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রিমান্ড ও জামিন শুনানির সময় এ কথা বলেন পরীমণির আইনজীবী মজিবুর রহমান। 

তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ, বাসায় বিভিন্ন জায়গায় মদ পাওয়া গেছে; যা সত্য নয়। যদি সত্য হয়েও থাকে এ মামলায় তাকে আর জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই। সে কোনও আন্তর্জাতিক চক্রের সদস্য বলে কোনও অভিযোগ করা হয়নি। কাকে কোন মামলায় রিমান্ডে নিতে হবে তার বিধান আইনে আছে, যার কোনোটিই এ মামলায় পরিলক্ষিত হয়নি।’ 

তিনি আরও বলেন, আইন বলে সাক্ষ্য-প্রমাণ খুঁজতে হয়। অভিযুক্তকে শনাক্ত না করা গেলে অস্ত্র সংগ্রহের জন্য নেওয়া যেতে পারে। এর কোনোটিই এখানে বিবেচনায় নেওয়ার নেই। 

আইনজীবী বলেন, তার কাছে আইস ৪ গ্রাম, সাড়ে ১৮ লিটার মদ পাওয়ার কথা বলা হয়েছে। তার বিরুদ্ধে যতগুলো ধারা দেওয়া হয়েছে তাতে তার ৫ বছরের বেশি সাজা হওয়ার সুযোগ নেই। ফলে তাকে বার বার রিমান্ডে নেওয়ার কিছু নেই। এখন আমাদের শঙ্কা, তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্যই বার বার রিমান্ড চাওয়া হচ্ছে।

/ইউআই/এমএইচজে/এনএইচ/
টাইমলাইন: পরীমণি
০৫ জানুয়ারি ২০২২, ১১:১২
২৭ ডিসেম্বর ২০২১, ১৫:২৩
০১ ডিসেম্বর ২০২১, ১১:৫২
২৬ অক্টোবর ২০২১, ০৯:৫৭
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
১৫ সেপ্টেম্বর ২০২১, ১২:০৮
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:১০
০৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১৩
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম