পরীমণির মামলার শুনানির বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেছেন, ‘অপরাধ নারী-পুরুষ দেখে না। নারীদের বিষয়ে বিশেষ বিবেচনা করা হয়, তবে সবসময় না।’
বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতে পরীমণির রিমান্ড ও জামিন শুনানি শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, মামলার গুরুত্ব বুঝতে হবে। তার কাছে অনেক পরিমাণে এবং বিপজ্জনক মাদক পাওয়া গেছে। আরও তথ্যের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। সাধারণত রিমান্ড চাওয়া হলে জামিনের আবেদন কনসিডার করা হয় না।
এর আগে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণির রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আদালত আবারও পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এদিন বেলা ১১টা ৪৫ মিনিটে আদালতে পরীমণির শুনানি শুরু হয়।









