জ্যাকেটের হাতায় ২৫টি স্বর্ণবার, সৌদি প্রবাসী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:১৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০১:১৭

শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ ‘চোরাচালান করতে গিয়ে’ ধরা পড়েছেন এক সৌদি আরব প্রবাসী। ২ কেজি ৯০০ গ্রাম স্বর্ণবারসহ মোহাম্মদ রিপন নামের ওই প্রবাসীকে আটক করে কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ যাত্রীকে আটক করা হয় বলে জানান ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর।

আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা উল্লেখ করে সানোয়ারুল কবীর জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট থেকে এক যাত্রীকে আটক করা হয়। যাত্রীর হাতে থাকা হুডি জ্যাকেটের হাতা থেকে স্বর্ণবারগুলো পাওয়া যায়। ফ্লাইটটি রাত ১১টা ১২ মিনিটের দিকে অবতরণ করে।

পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মোহাম্মদ রিপন। আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারা ও বিধি মোতাবেক ফৌজদারি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম