দুর্বৃত্তদের হামলার শিকার জবির পুরোহিত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুন ২০২৬, ০৯:৪৩ আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:৪৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে করে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে যায়। সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে ওয়ারি থানাধীন ১৫ নারিন্দা রোড অগ্রণী ব্যাংকের সামনে  এই ঘটনা ঘটে।  

পুরোহিতের রুমমেট দুর্জয় সাহা সাংবাদিকদের জানান, রাতে বাসা হতে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হলে দুর্বৃত্তদের হামলার শিকার হন তিনি। এতে তিনি মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তিনি সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকেন। 

পরবর্তী সময়ে সংবাদ পেয়ে  ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, পুরোহিতের ছিনতাইকৃত মোবাইল নম্বর থেকে তার বোন জয়ার নিকট ফোন করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হচ্ছিল।  

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।  

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
জবির শীতকালীন ছুটি বাতিল, অন্তর্ভুক্ত হবে রমজানে
জবিতে ককটেল বিস্ফোরণ: সাবেক ছাত্রলীগ নেতা রেজওয়ান তিন দিনের রিমান্ডে
জবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, আবেদন কবে থেকে
সর্বশেষ খবর
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
কাগজে-কলমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘উন্নতির’ দিকে, বাস্তবতা কী
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
ককটেল বিস্ফোরণে জড়িত অভিযোগে ঢাবি শিক্ষার্থী বহিষ্কার
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
পদোন্নতি পেয়ে মহাপরিচালক-পরিচালক হলেন দুদকের ৮ কর্মকর্তা
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
কুড়িগ্রামে নদীর বালু থেকে খনিজ উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করবে সরকার
সর্বাধিক পঠিত
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা