৫০০ টাকায় আস্ত মুরগিসহ ৪ জনের খিচুড়ি!

নওরিন আক্তার
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৮
image

সবার মুখে বেশ নামডাক শুনে কিছুদিন ধরেই ভাবছিলাম যাব ক্যাফে খিলগাঁওয়ে। নতুন এই ক্যাফেটির একটি অফার বেশ প্রশংসা কুড়িয়েছে। ৪ জনের খিচুড়ি ও আস্ত মুরগির রোস্ট পাওয়া যাচ্ছে মাত্র ৫০০ টাকায়। স্বাদও বেশ ভালো।
ক্যাফে খিলগাঁও খুঁজতে বেশি বেগ পেতে হলো না। খিলগাঁও রেলগেটের পাশেই রেস্টুরেন্টটি। তবে গিয়েই পড়তে হলো সিরিয়ালে! অফারটি উপভোগ করতে এর মধ্যেই পড়ে গিয়েছে লাইন। বসার জায়গা পাওয়ার পর অর্ডার করলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসলো খাবার। চারজনের ভুনা খিচুড়ি, ডিম ভর্তা, আস্ত ডিম, আস্ত মুরগির রোস্ট ও বোরহানি! মাত্র ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে খাবারগুলো।

৫০০ টাকায় আস্ত মুরগিসহ ৪ জনের খিচুড়ি!
প্রতিটি খাবারই সুস্বাদু। বিশেষ করে মুরগির রোস্ট ও বোরহানি। চারজনের তুলনায় পরিমাণটাও বেশ ভালোই। কথা হলো ক্যাফে খিলগাঁওয়ের মালিক আসিফুর রহমানের সঙ্গে। জানালেন মাত্র কিছুদিন আগেই শুরু করেছেন রেস্টুরেন্টটির যাত্রা। যাত্রা শুরু করার পর অফারটি দিয়েছিলেন। স্বাদ ও মানের কারণে এরমধ্যেই পেয়েছেন বেশ ভালো সাড়া। এত কম দামে মান ভালো রাখতে পারছেন কিনা এমন প্রশ্নের জবাবে জানালেন, দামের ব্যাপারে ছাড় দেওয়া হলেও মানের ব্যাপারে ছাড় দেওয়ার কথা একেবারেই ভাবছেন না। অফারটি ভালোবাসা দিবসের আগ পর্যন্ত চলবে বলে জানালেন তিনি। খিচুড়ি ছাড়াও ভাত, ভর্তাসহ পাওয়া যাচ্ছে অন্যান্য রেগুলার আইটেম।  

/এনএ/
সম্পর্কিত
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
ঈদের ভারী খাবারের পর স্বস্তি দেবে লাউ-চিংড়ি
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি