গলা খুসখুস নিয়ে অস্বস্তি? জেনে নিন ৫ ঘরোয়া সমাধান

জীবনযাপন ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১১:১৬আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১:১৬

ঋতু বদলের এই সময়টায় ঠান্ডা-কাশির মতো সমস্যা লেগেই থাকে। হুট করে কফ জমে গলা খুসখুস করা, সর্দি লাগা কিংবা কাশি হওয়াটা বেশ অস্বস্তিকর। আবার সামান্য গলার খুসখুসে ভাব দূর করার জন্য ডাক্তারের কাছে ছোটাও হয় না। বিশেষজ্ঞরা বলেন, প্রাকৃতিক সমাধানই সেরা দাওয়াই এক্ষেত্রে। তবে ঠান্ডা-কাশি বেড়ে গেলে কিংবা ঘরোয়া উপায়ে অস্বস্তি দূর না হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

  1. এক গ্লাস কুসুম গরম পানিতে ১ চা চামচ লবণ মিশিয়ে কুলকুচা বা গার্গল করুন। দুই থেকে তিন ঘণ্টা পরপর এটি করতে থাকুন। গলা ব্যথায় আরাম মিলবে। 
  2. নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা মাথার ব্যথার মতো সমস্যাগুলো দূর করতে চাইলে ঝটপট এক কাপ পুদিনা চা খেয়ে ফেলুন। এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান দ্রুত আপনাকে সুস্থ হতে সাহায্য করবে।
  3. একটি বড় পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে লবণ ও কয়েক ফোঁটা পুদিনার তেল মিশিয়ে নিন। পাত্রের উপর মুখ এনে টেনে শ্বাস নিন। এই বাষ্প বন্ধ হয়ে যাওয়া নাক খুলতে সাহায্য করবে।
  4. প্রচুর পরিমাণে তরল খাবার খাবেন। তরল খাবার কফকে দ্রুত অপসারণ করতে পারে। পানি, ডাবের পানি, চা ও পানিজাতীয় ফল খান। 
  5. নারিকেলের দুধ গরম করে হলুদ ও গোলমরিচ মিশিয়ে খান। আরাম মিলবে। 

তথ্য: টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
ওজন কমছে, কিন্তু ঝরছে না মেদ? নজর রাখুন ৫ লক্ষণে
চিনির পরিবর্তে রান্নায় দিন ৯ উপকরণ, বাড়বে স্বাদ ও মিষ্টি
ডায়রিয়ায় ব্র্যাট ডায়েট কতটা কার্যকর? যা বলছেন বিশেষজ্ঞরা
সর্বশেষ খবর
অসুস্থ বলে ছাত্রকে কাছে ডেকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে
অসুস্থ বলে ছাত্রকে কাছে ডেকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
​সারা দেশে আজ থেকে কলেরার টিকা ক্যাম্পেইন শুরু
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী