ইফতারের পর ধূমপানে যেসব ক্ষতি হচ্ছে শরীরের

জীবনযাপন ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ১৪:৫৫আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৫:৩২

দিনভর রোজা রেখে ইফতার শেষ করেই অনেকে ধূমপান করেন। এতে কিন্তু শরীর ক্ষতিগ্রস্ত হচ্ছে ভীষণভাবে। যদিও যেকোনো সময় যেকোনো অবস্থাতেই ধূমপান শরীরের জন্য ক্ষতিকর। প্রত্যক্ষ বা পরোক্ষ- যেভাবেই হোক না কেন, ধূমপানের ক্ষতিকারক প্রভাব থাকেi। যারা ধূমপানে আসক্ত তাদের জন্য রোজার মাস উপযুক্ত সময় এই আসক্তি বর্জন করার। পরামর্শ দিয়েছেন সেন্টার ফর সাইকোট্রমাটোলজি অ্যান্ড রিসার্চের পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মনোসামাজিক স্বাস্থ্য গবেষক ডা. রিফাত আল মাজিদ।

যারা ইফতারের পর ধূমপান করেন তাদের অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। কারণ ধূমপান পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়, যার ফলে গ্যাসট্রাইটিস বা পাকস্থলিতে প্রদাহ তৈরি হয়।

এছাড়াও ধূমপানের ফলে ফুসফুসের প্রদাহসহ নানবিধ শারীরিক সমস্যার ঝুঁকি বেড়ে যায়। সারাদিন রোজা রেখে ইফতারের পর ধূমপান করা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। এটি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই রোজার মাসে সর্বোচ্চ চেষ্টা এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত ধূমপান ত্যাগ করার। পাশাপাশি এই আসক্তি স্থায়ীভাবে দূর করার জন্যও চেষ্টা করা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ এবং কাউন্সেলিং নেওয়া যেতে পারে।

/এনএ/
সম্পর্কিত
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
খালি পেটে ব্যায়াম করা কী উচিত?
সর্বশেষ খবর
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ
হাত ধরাধরি করে মোদি-পুতিন-শি, ব্রিকসে ঐক্যের বার্তা
হাত ধরাধরি করে মোদি-পুতিন-শি, ব্রিকসে ঐক্যের বার্তা
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
রাপা প্লাজার পার্কিংয়ে এডিসের লার্ভা, ডিএসসিসির মশককর্মী বরখাস্ত
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
আমিশা প্যাটেলের বাড়িতে লাখ টাকার গয়না চুরি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন