যেভাবে দূর করবেন চুলের তেল চিটচিটে ভাব

জীবনযাপন ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ১১:০০আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১:০০

গরমে ঘাম জমে তেল চিটচিটে হয়ে যায় চুল। এছাড়া যাদের চুল তৈলাক্ত, তাদের চুল খুব সহজেই তেলতেলে হয়ে যায়। এ ধরনের চুলের যত্নে কী করবেন? জেনে নিন সেটাই।

 

লেবুর রস
চুলের বাড়তি তেল দূর হওয়ার পাশাপাশি খুশকির সমস্যাও কমে আসবে লেবুর রস ব্যবহার করলে। ২ কাপ কুসুম গরম পানিতে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে এই পানি দিয়ে চুল ধুয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন চুল।

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলে রয়েছে অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এই এসেনশিয়াল অয়েল মাথার ত্বককে বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে। ২ টেবিল চামচ বাদাম তেলের সঙ্গে ৬ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই তেল ম্যাসাজ করুন চুলের গোড়ায়। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

পেঁয়াজের রস
পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজে থাকা সালফার মাথার ত্বকের বাড়তি তেল ও দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। ৩ চা চামচ পেঁয়াজের রসের সঙ্গে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় ৩০ মিনিট লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

আপেল সাইডার ভিনেগার
খুশকির সমস্যা থাকলে আপেল সাইডার ভিনেগার ব্যবহার করুন। ২ কাপ পানি নিন। এতে ১/২ কাপ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন। শ্যাম্পু শেষে ভেজা চুলে মিশ্রণটি লাগান। কিছুক্ষণ পর আবার সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে নিন।

টমেটো
পাকা টমেটো থেঁতো করে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।  

ডিমের কুসুম 
ডিমের কুসুম ফেটিয়ে লেবুর রস ও মধু মিশিয়ে চুলে লাগান। ২৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে মাইল্ড শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন চুল। 

জেনে নিন

  • মাথার ত্বকে কন্ডিশনার যেন না লাগে সেদিকে লক্ষ রাখবেন।
  • সপ্তাহে তিনদিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
  • তাপপ্রদানকারী যন্ত্র ব্যবহার করবেন না চুলে। 
/এনএ/
সম্পর্কিত
চুল পড়ছে? কখন সতর্ক হবেন, কী করবেন
ভারী মেকআপ নয়, যে ফিটনেস মন্ত্রে অপরূপ সাই পল্লবী
ত্বকের জেল্লা ধরে রাখতে ঘরেই বানান ভিটামিন-সি ফেস মাস্ক
সর্বশেষ খবর
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
তিন দশক পর আবারও রোজিনা-ওমর সানী
তিন দশক পর আবারও রোজিনা-ওমর সানী
পরবর্তী ফিফা সভাপতি কানাডার এক ব্যবসায়ী?
পরবর্তী ফিফা সভাপতি কানাডার এক ব্যবসায়ী?
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব