‘সঙ্গী অকারণে আমাকে সন্দেহ করে’

জীবনে চলার পথে বিভিন্ন কারণে বিষণ্ণতা ঘিরে ধরতে পারে, থমকে যেতে পারে স্বাভাবিক জীবনযাত্রা। হতাশার এই সময়ে সঠিক দিকনির্দেশনা সাহায্য করতে পারে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে। বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে আপনার মনের কথাগুলো শুনে প্রতি শনিবার পরামর্শ দেবেন মনোরোগ চিকিৎসক আতিকুল হক। পরিচয় গোপন রেখে যেকোনো ধরনের মানসিক টানাপোড়েনের বিষয় আমাদের জানাতে পারেন এখানে- [email protected]

জীবনযাপন ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১৫:৩২আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৫:৩২

প্রশ্ন: আমার সঙ্গী অকারণে আমাকে সন্দেহ করে। ছোটখাট বিষয়ে অশান্তি সৃষ্টি করে ঘরে। এর প্রভাব পড়ছে আমার চার বছরের সন্তানের ওপরে। সন্দেহটা যে অহেতুক, সেটা একটা পর্যায়ে সেও বুঝতে পারে। ব্যাপারটার জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু আবারও একই আচরণ করে। এর সমাধান কী?

উত্তর: আপনার সঙ্গীর অকারণ সন্দেহের জন্য দায়ী তার সন্দেহপ্রবণ চিন্তাধারা। সন্দেহ প্রবণতা একটি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকতে পারে (যেমন স্বামীকে বা স্ত্রীকে সন্দেহ) আবার সর্বব্যাপীও হতে পারে। এই সমস্যার সমাধান করার জন্য উনার কাউন্সেলিং প্রয়োজন। কাউন্সেলিংয়ে কাজ না হলে মনোচিকিৎসকের পরামর্শ অনুযায়ী মৃদু অ্যান্টিসাইকোটিক মেডিসিন খেতে হবে অথবা নন-ইনভেসিভ ফিজিওথেরাপি নিতে হবে।

প্রশ্ন: আমার মধ্যে প্রবল মৃত্যুভয় কাজ করে। আমি কোনও কাজে আনন্দ পাই না। মনে হয় মৃত্যু হলেই তো সব শেষ। কারোর মৃত্যুর ঘটনা শুনলে প্রবল ভয় আঁকড়ে ধরে আমাকে। কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবো?

উত্তর: আপনার মৃত্যুভয়ের মাত্রা বেশি হওয়ায় শুধুমাত্র পরামর্শ দিয়ে আপনার সমস্যার সমাধান হবে না। আপনাকে মেডিটেশন করতে হবে। মাইন্ডফুল মেডিটেশন, ইএমডিআর, বা মেনিফেস্ট মেডিটেশন আপনার জন্য অধিক কার্যকর। মনোচিকিৎসকের পরামর্শ অনুযায়ী মৃদু এন্ক্সিওলাইটিক মেডিসিন গ্রহণ করলে বা সাইকিয়াট্রিক ফিজিওথেরাপি নিলে আপনি অনেক উপকৃত হবেন।

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম