সিল্কি চুলের জন্য ৬ উপায়ে ব্যবহার করুন অলিভ অয়েল

জীবনযাপন ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১০:৩৫আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১১:২০

চুলকে প্রাকৃতিকভাবে পরিপুষ্ট করার সেরা এবং সাশ্রয়ী উপায়গুলোর মধ্যে একটি হচ্ছে অলিভ অয়েল। এতে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন ই, পলিফেনল এবং অলিউরোপেইন নামের এক ধরনের রাসায়নিক যৌগ রয়েছে। এসব উপাদান  চুল পড়া এবং চুল ফেটে যাওয়া রোধ করতে সাহায্য করে। অলিভ অয়েল চুল ময়েশ্চারাইজড, স্বাস্থ্যোজ্জ্বল এবং নরম করে। জেনে নিন অলিভ অয়েলের তৈরি ৬টি মাস্ক সম্পর্কে। 

 

  1. তিন টেবিল চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, ১ টেবিল চামচ মধু ও একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন একসঙ্গে। শুকনা ও পরিষ্কার চুলে লাগান এই মিশ্রণ। আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ২ ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার ব্যবহার করুন।
  2. আপনার চুলের ধরনের স্বাভাবিক হলে একটি সম্পূর্ণ ডিম ফেটিয়ে ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। তৈলাক্ত চুল হলে শুধু ডিমের সাদা অংশ এবং শুষ্ক চুল হলে ডিমের কুসুম নেবেন। ভেজা চুলে মিশ্রণটি লাগিয়ে অপেক্ষা করুন ২০ মিনিট। এরপর চুল ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।
  3. একটি পাকা কলা চটকে ১ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। শাওয়ার ক্যাপ পরে আধা ঘণ্টা অপেক্ষা করুন। মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন চুল।
  4. দুই টেবিল চামচ মায়োনিজের সঙ্গে দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে চুলে লাগান। মিশ্রণটি চুলে ৩০ মিনিট লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  5. সমপরিমাণ নারিকেল তেল ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে গরম করে নিন। কুসুম গরম তেল ভালো করে লাগান চুলে। শাওয়ার ক্যাপ পরে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 
  6. দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে ৪ টেবিল চামচ অলিভ অয়েল মেশান। চুলের গোড়ায় মিশ্রণটি লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

তথ্য: স্টাইলক্রেজ 

/এনএ/
সম্পর্কিত
বর্ষায় ত্বকের যত্নআর্দ্র আবহাওয়ায় কীভাবে থাকবেন সতেজ ও সুরক্ষিত
‘রাশিয়ান’ ম্যানিকিউর ট্রেন্ডে মাতছেন অনেকে, বাড়ছে সংক্রমণের শঙ্কা
কোঁকড়ানো চুল নিয়ে প্রচলিত ধারণা কতটা সত্য
সর্বশেষ খবর
লাইসেন্স ছাড়া ওয়াকি-টকি ব্যবহার ও বিক্রি করা যাবে না, বিটিআরসির অভিযান 
লাইসেন্স ছাড়া ওয়াকি-টকি ব্যবহার ও বিক্রি করা যাবে না, বিটিআরসির অভিযান 
বেসরকারি মেডিক্যালে এমবিবিএসে ৫ শতাংশ কোটা চালু রয়েছ: স্বাস্থ্যমন্ত্রী
বেসরকারি মেডিক্যালে এমবিবিএসে ৫ শতাংশ কোটা চালু রয়েছ: স্বাস্থ্যমন্ত্রী
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে?
দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল কঠিন প্রতিপক্ষ পেতে যাচ্ছে?
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা
সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা