কাঁকরোল খাওয়ার ৭ উপকারিতা

জীবনযাপন ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ১৪:৩০আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৪:৩০

সুস্থ থাকতে চাইলে পাতে মৌসুমি সবজি ও ফল রাখার বিকল্প নেই। বর্ষায় বাজারে ওঠে কাঁটাওয়ালা সবজি কাঁকরোল। এ সময় নিয়মিত খেতে পারেন উপকারী কাঁকরোল। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার একটি ফিচারে নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালের প্রধান ক্লিনিক্যাল পুষ্টিবিদ প্রধান সীমা সিং জানাচ্ছেন সবজিটি খেলে কোন কোন উপকার মিলবে সে সম্পর্কে।

  1. ফাইটোনিউট্রিয়েন্টের একটি বড় উৎস কাঁকরোল। উপাদানটি বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। কাঁকরোলে ক্যালোরিও কম। ১০০ গ্রাম কাঁকরোলে প্রায় ১৭ ক্যালোরি থাকে। 
  2. কাঁকরোল অ্যান্টি-অ্যালার্জেন এবং ব্যথানাশক বৈশিষ্ট্যের কারণে মৌসুমি কাশি, সর্দি এবং অন্যান্য অ্যালার্জি থেকে রক্ষা করতে সহায়ক।
  3. এটি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা কমায়। একই সঙ্গে ফাইবার ও পর্যাপ্ত পানি মেলে সবজিটি থেকে। এই দুই কারণে কাঁকরোল ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। 
  4. এই সবজিতে উপস্থিত ক্যারোটিনয়েড, চোখের বিভিন্ন রোগ, কার্ডিওভাসকুলার রোগ এমনকি ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে। ভিটামিন সি, একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস হওয়ায় এটি শরীর থেকে বিষাক্ত ফ্রি র‌্যাডিকেল দূর করে ক্যানসারের ঝুঁকি কমায়।
  5. এটি ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে কারণ এতে রয়েছে বিভিন্ন ফ্ল্যাভোনয়েড যেমন বিটা ক্যারোটিন, লুটেইন এবং জিক্সানথিন। এটিতে অ্যান্টি-এজিং বৈশিষ্ট্যও রয়েছে। 
  6. এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। ফলে কাঁকরোল সহজে হজমের জন্য খুবই উপকারী। এটি দূর করে কোষ্ঠকাঠিন্যও। 
  7. কাঁকরোল গর্ভবতী নারী ও শিশুর বৃদ্ধির জন্য খুবই সহায়ক।
/এনএ/
সম্পর্কিত
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা লবণ না খনিজ লবণ হৃদস্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত