কোন বীজ কেন খাবেন

জীবনযাপন ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৫ আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৫

বীজ ফাইবারের বড় উৎস। এগুলোতে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাট এবং অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। স্বাস্থ্যকর ডায়েটে তাই বিভিন্ন ধরনের বীজ অন্তর্ভুক্ত করা জরুরি। রক্তের শর্করা, কোলেস্টেরল এবং রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে নানা ধরনের বীজ। জেনে নিন বীজ খাওয়ার উপকারিতা সম্পর্কে।

ফ্ল্যাক্স সিড 
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও লিগন্যানের চমৎকার উৎস ফ্ল্যাক্স সিড। অন্যান্য পুষ্টি উপাদানেও ভরপুর এটি। ১ আউন্স বা ২৮ গ্রাম ফ্ল্যাক্স সিডে পাওয়া যায় ১৫২ ক্যালোরি, ৭.৮ গ্রাম ফাইবার, ৫ গ্রাম প্রোটিন, ২.১ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট, ৬.৫ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ১.৭ গ্রাম ওমেগা -৬ ফ্যাটি অ্যাসিডসহ থায়ামিন, ম্যাংগানিজ ও ম্যাগনেসিয়াম। কোলেস্টেরল, রক্তচাপের পাশাপাশি ক্যানসারের ঝুঁকি কমাতেও কার্যকর এই বীজ। ফ্ল্যাক্স সিডে থাকা কিছু ফ্যাটি অ্যাসিড দীর্ঘমেয়াদে ফেরাতে পারে ত্বকের স্বাস্থ্য। এই বীজ খেলে হরমোনের ভারসাম্য ঠিক থাকে, ফলে ব্রণের প্রকোপ কমে। 

চিয়া বীজ 
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের আরেকটি চমৎকার উৎস হচ্ছে চিয়া বীজ। ২৮ গ্রাম চিয়া বীজে মেলে ১৩৭ ক্যালোরি, ১০.৬ গ্রাম ফাইবার, ৪.৪ গ্রাম প্রোটিন ও ৫ গ্রাম ওমেগা ৩ ফ্যাট। রক্তে শর্করা কমানোর পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায় এটি। হজমের সমস্যা দূর করতেও রয়েছে এর ভূমিকা। চিয়া বীজের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে মুক্ত র‌্যাডিক্যাল ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এছাড়া বলিরেখা প্রতিরোধ করতে সক্ষম এই বীজ। 

সূর্যমুখীর বীজ
উৎকৃষ্ট পরিমাণে প্রোটিন, মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ভিটামিন ই থাকে সূর্যমুখীর বীজে। এক আউন্স (২৮ গ্রাম) সূর্যমুখীর বীজে রয়েছে ১৬৪ ক্যালোরি, ২.৪ গ্রাম ফাইবার, ৫.৮ গ্রাম প্রোটিন, ৫.২ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট, ৬.৪ গ্রাম ওমেগা -৬ ফ্যাটি অ্যাসিড। এছাড়া ভিটামিন ই, ম্যাংগানিজ ও ম্যাগনেসিয়ামের উৎস এই বীজ। প্রদাহ এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে সূর্যমুখীর বীজ। লিনোলিক, ওলিক এবং পামিটিক অ্যাসিডের মতো ফ্যাটি অ্যাসিডগুলো সূর্যমুখী বীজে পাওয়া যায়, যা কোলাজেন উৎপাদনকে বাড়িয়ে তুলতে পারে। ফলে ত্বক সুস্থ থাকে। 

তিল বীজ
পুষ্টিগুণে অনন্য তিল বীজ। বিভিন্ন উপকারী উপাদান যেমন ম্যাগনেসিয়াম, আয়রন এবং ক্যালসিয়ামের উৎস এই বীজ। ১ আউন্স তেলের বীজে পাওয়া যায়  ১৬০ ক্যালোরি, ৩.৩ গ্রাম ফাইবার, ৫ গ্রাম প্রোটিন, ৫.৩ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট, ৬ গ্রাম ওমেগা -৬ ফ্যাট। তিল বীজ লিগন্যানের একটি বড় উৎস, হরমোন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এছাড়া প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও এর জুড়ি নেই। 

মিষ্টি কুমড়ার বীজ 
ফসফরাস, মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা -৬ ফ্যাটের চমৎকার উৎস মিষ্টি কুমড়ার বীজ। ১ আউন্স বা ২৮ গ্রাম বীজে মেলে ১৫১ ক্যালোরি, ১.৭ গ্রাম ফাইবার, ৭ গ্রাম প্রোটিন, ৪ গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট এবং ৬ গ্রাম ওমেগা- ৬ ফ্যাট। এছাড়া জিঙ্ক, ম্যাংগানিজ, ফসফরাস ও ম্যাগনেসিয়ামের ভালো উৎস এটি। হার্ট ভালো রাখতে এর ভূমিকা রয়েছে। কুমড়ার বীজে রয়েছে স্কোয়ালিন এবং ভিটামিন ই, যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে পারে। এই বীজ জিঙ্কের একটি দুর্দান্ত উৎস, যা ব্রণ প্রতিরোধ করতে এবং কোলাজেন উৎপাদন বাড়াতে সহায়তা করতে পারে।

তথ্য: হেলথলাইন, টাইমস অব ইন্ডিয়া 

/এনএ/
সম্পর্কিত
রাতের ৩ অভ্যাসেই নষ্ট হচ্ছে শরীরের ছন্দ, এখনই সতর্ক হোন
পাকা কলার উপকার পেতে কোন সময় খাবেন? জানুন বিশেষজ্ঞের পরামর্শ
ডেঙ্গু হলে কেন কমে যায় প্লাটিলেট, শরীরে তখন কী ঘটে?
সর্বশেষ খবর
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
কেন বারবার শিক্ষকরা রাজপথে নামেন?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
অপরাজিত থাকার রেকর্ডে স্পেনের সামনে এখন কারা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
আজ বৃষ্টির সম্ভাবনা কম, কেমন থাকবে তাপমাত্রা?
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
‘শিষ্টাচার শেখার ক্ষেত্রে আমার শিক্ষকদের ভূমিকা ছিল অগ্রগণ্য’
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার
লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন গ্রেফতার