গরুর মাংস খেলে পাওয়া যায় এই উপকারগুলো

জীবনযাপন ডেস্ক
১২ জুন ২০২৪, ২০:৩০আপডেট : ১২ জুন ২০২৪, ২০:৩০

আমরা অনেকেই মনে করি গরুর মাংস খেলে বুঝি কেবল ক্ষতিই হয়। তবে পুষ্টিবিদরা বলছেন, এই তথ্য সঠিক নয়। বরং গরুর মাংসে এমন সব উপকারী উপাদান একসাথে মেলে, যা অন্যান্য খাবারে সাধারণত একসঙ্গে পাওয়া যায় না। ডাক্তার তাসনিম জারা একটি ভিডিও বার্তায় বলেন, গরুর মাংসে অতি উচ্চমানের প্রোটিন মেলে। এই প্রোটিন আমাদের চুল, ত্বক মাংস পেশী, হরমোনসহ অনেক কিছু গঠনে সাহায্য করে। মাংসে থাকা ভিটামিন বি১২ আমাদের মস্তিষ্ককে ভালো রাখে। এতে থাকা আয়রন আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে। রয়েছে জিঙ্ক, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

একই তথ্য জানালেন ফরাজি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের পুষ্টিবিদ নাহিদা আহমেদ। তিনি জানান, গরুর মাংস প্রোটিন, ভিটামিন (বি১, বি৩, বি৬ ও বি১২), জিংক, সেলেনিয়াম, ফসফরাস ও আয়রনের দারুণ উৎস। এই পুষ্টি উপাদানগুলোর স্বাস্থ্যগত উপকারিতাও অনেক। সাধারণত কোনও সুস্থ ব্যক্তি সপ্তাহে দুই দিন লাল মাংস খেলে তা তেমন কোনও জটিলতা তৈরি করে না। তবে ডায়াবেটিকস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতাসহ অন্য রোগ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মাংস খেতে হবে। 

ইবনেসিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের ক্লিনিক্যাল ডায়াটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট ফাতেমা সিদ্দিকী ছন্দা জানান ,প্রতি ১০০ গ্রাম গরুর মাংস থেকে ২৬ গ্রাম প্রোটিন পাওয়া যায় যা আমাদের দৈনিক চাহিদার প্রায় অর্ধেক পূরণ করে। গরুর মাংসে থাকা গ্লুটাথিওন হলো এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজ প্রতিরোধে সাহায্য করে। আয়রনের দৈনিক চাহিদার ১৪ শতাংশ পূরণ করতে পারে গরুর মাংস। এতে রক্তশূন্যতার ঝুঁকি কমে।

তবে গরুর মাংস রান্না করতে হবে নিয়ম মেনে, খেতেও হবে পরিমিত। তবেই উপকারী এই মাংসের পুষ্টিগুণগুলো মিলবে ঠিকঠাক। 

আরও পড়তে পারেন: গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা কতটুকু? 

/এনএ/
সম্পর্কিত
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
মাদক ও অনলাইন গেমের কম্বিনেশনে কল্পনার ভয়াবহ জগত, চেনেন কি?
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম