টক-ঝাল-মিষ্টি আচারি বেগুন রান্না করবেন যেভাবে

জীবনযাপন ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩০

মজাদার আচারি বেগুন রান্না করে ফেলতে পারেন দুপুর বা রাতের আয়োজনে। টক-ঝাল-মিষ্টি স্বাদের আইটেমটি ভাতের পাশাপাশি খিচুড়ি দিয়ে খেতেও দারুণ সুস্বাদু। রেসিপি জেনে নিন।

দুটি বেগুন চাক করে কেটে নিন। আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ লবণ আর স্বাদ মতো মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে বেগুনের টুকরোগুলো মেখে রাখুন কিছুক্ষণ। এরপর প্যানে সরিষার তেল গরম করে ভেজে নিন দুইদিক। তবে পুরোপুরি ভাজবেন না। আধা ভাজা করবেন, না হলে রান্নার সময় গলে যাবে। বেগুন উঠিয়ে একই তেলে আধা চা চামচ পাঁচফোড়ন ও কয়েকটি শুকনা মরিচ ভেজে নিন। পৌনে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। এবার ১ চা চামচ পেঁয়াজ বাটা, ১ চা চামচ রসুন বাটা ও দেড় চা চামচ আদা বাটা দিয়ে নাড়ুন। অল্প পানি দিয়ে কষিয়ে নিন ১০ মিনিট। আধা চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিন আবার। স্বাদ মতো লবণ দেবেন। মসলা থেকে তেল উঠে আসলে স্বাদ মতো তেঁতুলের রস ও চিনি দিয়ে দেবেন। আরও কিছুক্ষণ কষিয়ে বেগুনগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করুন। কয়েক মিনিট পর উল্টে দিন। এরপর সামান্য পানি দিয়ে ঢেকে দিন ৭ থেকে ১০ মিনিট। ঝোল কিছুটা রেখে দেবেন। কারণ ঠান্ডা হলে আরও কিছুটা ঝোল টেনে যাবে। নামিয়ে পরিবেশন করুণ গরম গরম।   

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের