মচমচে ডালের পাকোড়ার রেসিপি জেনে নিন

জীবনযাপন ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৬:৪৪আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬:৪৪

ইফতার আয়োজনে রাখতে পারেন মচমচে ডালের পাকোড়া। বানানোর পর ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত মচমচে থাকবে এটি। ফলে ইফতারের বেশ কিছু সময় আগেও বানিয়ে রাখতে পারবেন আইটেমটি। রেসিপি জেনে নিন। 

একটি বড় বাটিতে মোটা স্লাইস করে কাটা এক কাপ বাঁধাকপি নিন। আরও নিন ছোট টুকরা করে কাটা আধা কাপ ফুলকপি, আধা কাপ লম্বা ঝুরি করে কাটা আলু, আধা কাপ লম্বা ঝুরি করে কাটা গাজর, আধা কাপ ছোট টুকরো করে কাটা পেঁয়াজ পাতা, ১/৩ কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ কাঁচা মরিচ কুচি ও স্বাদ মতো লবণ। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। এরপর মেশান ১ কাপ মসুরের ডাল বাটা। ডাল একেবারে মিহি করে বাটার দরকার নেই। মিশ্রণে যোগ করুন ১/৪ কাপ কর্ন ফ্লাওয়ার, ২ টেবিল চামচ ময়দা, আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, ১ প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের মসলা ও ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিন। প্যানে তেল গরম করে এই মিশ্রণ থেকে অল্প অল্প অংশ নিয়ে ভেজে তুলুন মজাদার পাকোড়া। 

/এনএ/
সম্পর্কিত
মাছের মাথা দিয়ে মিক্সড শাক-সবজির চচ্চড়ি
নারকেল ও ডিম দিয়ে কাঁঠালের বিচি
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
সর্বশেষ খবর
ইরানে আরও বিধ্বংসী হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প
ইরানে আরও বিধ্বংসী হামলার পরিকল্পনা করছেন ট্রাম্প
ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার
ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায় সরকার
টাইফয়েডের টিকা দেবে সরকার, কারা পাবে
টাইফয়েডের টিকা দেবে সরকার, কারা পাবে
‘তুমি কি মুসলিম?’ জিজ্ঞেস করেই যুবককে ১৫ বার ছুরিকাঘাত, যুক্তরাষ্ট্রে শিউরে ওঠার মতো ঘটনা
‘তুমি কি মুসলিম?’ জিজ্ঞেস করেই যুবককে ১৫ বার ছুরিকাঘাত, যুক্তরাষ্ট্রে শিউরে ওঠার মতো ঘটনা
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
এবার দুঃখ প্রকাশ করলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ